শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মির্জাগঞ্জে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে বাধভাঙ্গা আনন্দ 

#
news image

পটুয়াখালীর মির্জাগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। বছবের প্রথমদিন নতুন বই পেয়ে বাধভাঙ্গা আনন্দে মেতে উঠে শিক্ষার্থীরা। সোমবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘বই বিতরণ উৎসব’ এর মাধ্যমে এ বই বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃসাইয়েমা হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান খান মোঃআবু বকর সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা শিক্ষা কর্মকর্তা রিয়াজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি রফিকুল ইসলাম জোমাদ্দার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুল জলিল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নিজাম উদ্দিন।

এ অনুষ্ঠানে একইসাথে সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ও সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। ইংরেজি নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে বাধভাঙ্গা আনন্দ ছড়িয়ে পরেছে। তারা বলেন, "আমরা নতুন বই পেয়ে অত্যন্ত খুশি ও আনন্দিত। আমরা এখন থেকে নতুন বই প্রতিদিন মনোযোগ দিয়ে পাঠ করবো এবং নিয়মিত স্কুলে যাবো।"

মোঃ শফিকুল ইসলাম,পটুয়াখালী।

০১ জানুয়ারি, ২০২৪,  7:49 PM