শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

হরিণাকুন্ডুতে মুক্তিযোদ্ধাকে মারপিট করার অভিযোগ

#
news image

ঝিনাইদহ-২ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় নৌকা প্রতীকের সমর্থকরা এক মুক্তিযোদ্ধাকে মারপিট করে আহত করেছেন অভিযোগ উঠেছে। আহত মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি হরিনাকুন্ডু উপজেলার সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার। শনিবার সকালে ঝিনাইদহ শহরের মুসা মিয়া আইসিটি সেন্টারে সংবাদ সম্মেলনে আহত মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি জানান, ২৯ ডিসেম্বর সকাল ১১ টার দিকে হরিনাকুন্ডু উপজেলার জিন্দারমোড় বাজারে সেলুনে যান মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন। সেসময় নৌকা প্রতীকের সমর্থক রাশিদুল্লাহ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে স্বতন্ত্রের পক্ষে ভোট করার কথা বললে তাহাজ উদ্দিন অস্বীকার করলে তাকে  মারপিট করে আহত করে। এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে প্রশাসনের আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, জানে আলম, আব্দুল ওহাব ও হরিনাকুন্ডুর চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক লস্করসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় নৌকা প্রতীকের সমর্থকরা এক মুক্তিযোদ্ধাকে মারপিট করে আহত করার প্রতিবাদে শনিবার সকালে ঝিনাইদহ শহরের মুসা মিয়া আইসিটি সেন্টারে সংবাদ সম্মেলনে আহত মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি সংবাদ ।

দেলোয়ার কবীর, ঝিনাইদহ

৩০ ডিসেম্বর, ২০২৩,  6:10 PM