শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

আমি শেষ হয়ে যাইনি: পূজা হেগডে

#
news image

দীর্ঘদিন ধরেই পর্দায় নিয়মিত হাজির হননি অভিনেত্রী পূজা হেগডে। মাঝে সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় দেখা যায় তাকে। তবে সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

এমনকি সিনেমার চেয়ে সালমানের সঙ্গে তার প্রেমের খরব চাউর হয় বলিপাড়া থেকে নেটদুনিয়ায়। এরপর থেকেই সিনেমার খবরে দেখা যায়নি এই তারকাকে। তবে এবার সেই বিরতি ভাঙতে যাচ্ছেন তিনি। এরইমধ্যে যুক্ত হয়েছেন একাধিক নতুন সিনেমায়। পাশাপাশি শুরু করেছেন হাতে থাকা সিনেমার শুটিং।

সম্প্রতি তিনি ‘দেবা’ শিরোনামের একটি সিনেমার প্রথম লটের শুটিং শেষ করেছেন। সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে অভিনেতা শহীদ কাপুরকে।

জানা গেছে, ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমাটি অ্যাকশনেও ভরপুর থাকছে। এছাড়াও তার হাতে রয়েছে বহুল আলোচিত ‘হাউজফুল ৫’ সিনেমাটি। এর বাইরেও সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘ডেমন্টি কলোনি টু’ শিরোনামের একটি সিনেমায়। সব মিলিয়ে নতুন বছরে বেশ ভালোভাবেই কামব্যাক করবেন বলে ধারণা করছেন সিনেবোদ্ধারা।

পূজা ভারতীয় গণমাধ্যমে বলেছেন, ‘২০২৩ আমার জন্য বিশেষ কিছু হয়তো বয়ে আনেনি। তবে কম পর্দায় উপস্থিত হয়েছি বলে শেষ হয়ে যাইনি। তাছাড়া সব সিনেমাই বক্স অফিস মাত  করবে এমনও না। শিগগিরই নতুন মোড়কে হাজির হচ্ছি।’

নাগরিক বিনোদন ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০২৩,  11:55 PM