শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

শ্যামনগরে এমপি প্রার্থী গোলাম রেজাকে অবাঞ্ছিত ঘোষণা করলেন মুক্তিযোদ্ধারা

#
news image

 সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনে বিএনএম মনোনীত নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচ.এম গোলাম রেজাকে অবাঞ্ছিত ঘোষণা করলেনন সাতক্ষীরার শ্যামনগরের মুক্তিযোদ্ধাবৃন্দ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) শ্যামনগর বাসস্ট্যান্ডে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা  সন্তান কমান্ড আয়োজিত মানববন্ধনে এইচএম গোলাম রেজার বিরুদ্ধে সাবেক এমসিএ ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক সহ স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমসিএ ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, শ্যামনগর সরকারি মহাসিন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জি.এম ওসমান গনি, বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়াদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সিনিয়র সহ-সভাপতি স.ম বাহালুল মজনুন (রাজ), সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান ডলার, সাংগঠনিক সম্পাদক মেহবুব আলম সবুজ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে একাত্তরের রণাঙ্গনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে বলেই দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযোদ্ধাদের নিয়ে এবং মুক্তিযুদ্ধের সংগঠক এ.কে ফজলুল হককে নিয়ে গোলাম রেজা তার নির্বাচনী জনসভার মঞ্চে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। এজন্য মুক্তিযোদ্ধাবৃন্দ জনতার পক্ষ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। সেই সাথে এঘটনায় তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেন তাঁরা।

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)

২৮ ডিসেম্বর, ২০২৩,  8:00 PM