শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মাথাপিছু আয় বেড়েছে এমপিদেরও, তার মানে এই নয়- তারা দুর্নীতি করেছে'

#
news image

দেশের ৮৭ শতাংশ এমপি প্রার্থীরা কোটিপতি, টিআইবির এমন প্রতিবেদন সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রার্থী মাহবুবউল আলম হানিফ বলেছেন, সব মানুষের আয় বেড়েছে, তার মানে এই নয় যে সবাই দুর্নীতি করেছে। 

এমপিদেরও আয় বেড়েছে, সম্পদ বেড়েছে, সবারই ব্যাবসা বাণিজ্য আছে। তার মানে এই নয় যে তারা দুর্নীতি করেছে। না জেনে এইসব কথা তুলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।২৮ ডিসেম্বর, বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনের সামনে নৌকার নির্বাচনি প্রচারণার অংশ নিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।এসময় অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচন প্রসঙ্গে বিএনপি কথা বলার অধিকার হারিয়েছে। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। 

হানিফ বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় এই নির্বাচনে বেশি মানুষ অংশ নেবে।পরে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনি সভাসহ নির্বাচনী প্রচারণায় অংশ নেন।এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলীসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ জিয়াউর রহমান, কুষ্টিয়া

২৮ ডিসেম্বর, ২০২৩,  6:17 PM