শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

অভয়নগরে গাঁজাসহ যুবক আটক

#
news image

যশোরের অভয়নগরে কোটা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ রাজন শেখ (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা দাসপাড়া সংলগ্ন একটি কাঁচা রাস্তার পাশ থেকে তাকে আটক করা হয়।

এসময় তার দেহ তল্লাসী করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশের হাতে আটক রাজন শেখ বাগদাহ গ্রামের মোহাম্মদ শেখের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর পুলিশ ক্যাম্পের আইসি আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় গাঁজা বেচাকেনা করার সময় ২০০ গ্রাম গাঁজাসহ রাজন শেখকে হাতেনাতে আটক করা হয়।

এব্যাপারে অভয়নগর থানা সূত্রে জানা যায়, বাগদাহ গ্রামে অভিযান চালিয়ে রাজন শেখ নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মোঃ ইবাদৎ হোসেন অভয়নগর (যশোর)

২৭ ডিসেম্বর, ২০২৩,  4:06 PM