শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

 ঢামেক থেকে গ্রেপ্তার সেই ভুয়া চিকিৎসক কারাগারে

#
news image

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে গ্রেপ্তার হওয়া মুনিয়া খান রোজা (২৫) নামে সেই ভুয়া গাইনি চিকিৎসককে প্রতারণার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার দুপুরে তাকে প্রতারণা মামলায় আদালতে পাঠালে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সানাউল হক বলেন, শনিবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে ঢামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় (মামলা নং-৪১) প্রতারণার একটি মামলা দায়ের করেন।  রোববার সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এ বিষয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে আনসার সদস্যরা আটক করে। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনায়  বাদী হয়ে শাহবাগ থানায় প্রতারণার মামলা করি। পরদিন রোববার সেই মামলায় তাকে আদালতে পাঠায় পুলিশ।

তিনি আরও বলেন, ওই ভুয়া নারী চিকিৎসক অ্যাপ্রোন পরে ও গলায় স্টেথোস্কোপ দিয়ে আইসিইউয়ের ভেতরে ঢুকে বিভিন্ন রুমে যাওয়া-আসা করছিল। পরে আনসার সদস্যদের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে ওই নারী বহির্বিভাগের আইনি চিকিৎসক বলে পরিচয় দিলেও পরে তিনি স্বীকার করেন তিনি কোনো চিকিৎসক নন। সিসিটিভি ফুটেজে ওই নারীর বিভিন্ন রুমে যাওয়া-আসার দৃশ্য দেখা যায়। তিনি নীলক্ষেত থেকে অ্যাপ্রোন, আইডি কার্ড এবং মিডফোর্ড থেকে স্টেথোস্কোপ কিনে হুবহু চিকিৎসকের মতো সেজে ইচ্ছেমতো আইসিইউয়ের ভেতর দিয়ে ঘুরে বেড়ায়।

অভিযুক্ত নারী এখান থেকে বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিত এবং সুযোগ পেলে চিকিৎসকদের রুমে ঢুকে মোবাইলসহ বিভিন্ন মালামাল চুরি করত বলেও জানান তিনি।

নাগরিক অনলাইন ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০২৩,  9:40 PM