শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

নাইজেরিয়ায় হামলায় ১৬০ জন নিহত

#
news image

নাইজেরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটির মধ্যাঞ্চলের একটি গ্রামে কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে কমপক্ষে ১৬০ জনকে হত্যা করেছে।

স্থানীয় সময় অনুযায়ী গত সোমবার এ তথ্য জানান দেশটির কর্মকর্তারা। খবর এএফপির। ধর্মীয় ও জাতিগত উত্তেজনায় কয়েক বছর ধরে জর্জরিত একটি অঞ্চলে গত রোববার সন্ধ্যায় মাত্র ১৬ জন নিহত হওয়ার প্রাথমিক তথ্য জানিয়েছিল সেনাবাহিনী। কিন্তু, এই পরিসংখ্যান খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে। মালভূমি রাজ্যের বোকোসের স্থানীয় সরকারের প্রধান মানডে কাসাহ সোমবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘হামলা অব্যাহত থাকায় ১১৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’

কাসাহ বলেন, সামরিক গ্যাং, স্থানীয়ভাবে ‘দস্যু’ নামে পরিচিত। কম করে হলেও ২০টি ভিন্ন সম্প্রদায়ের মধ্যে সমন্বিত আক্রমণ শুরু করে এবং বাড়িঘর পুড়িয়ে দেয়। মানডে কাসাহ বলেন, ‘আমরা ৩০০ জনেরও বেশি আহত ব্যক্তিকে পেয়েছি। তাদেরকে বোকোস, জোস ও বারকিন লাদির হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ স্থানীয় রেড ক্রস প্রাথমিক হিসাবে বোক্কোস অঞ্চলের ১৮টি গ্রামে ১০৪ জনের মৃত্যুর খবর দিয়েছে।

এদিকে রাজ্য পার্লামেন্টের সদস্য ডিকসন চোলোমের জানান, বারকিন লাদি এলাকার কয়েকটি গ্রামে অন্তত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হামলার নিন্দা করে নিরাপত্তা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ডিকসন চোলোম। তিনি বলেন, ‘আমরা এই প্রাণহানির জন্য দায়ীদের কৌশলের কাছে নতি স্বীকার করব না। আমরা ন্যায়বিচার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ।’

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০২৩,  9:26 PM