শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ময়মনসিংহে ট্রেন ও বালুবাহী ট্রাক সংঘর্ষে নিহত ৪

#
news image

শম্ভুগঞ্জে বালুবোঝাই ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। এ ছাড়া বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জের চর রঘুরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। তিনি জানান, শম্ভুগঞ্জের চর রঘুরামপুর এলাকায় বালুবোঝাই একটি ট্রাকে বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায়  ঘটনাস্হলে তিনজন নিহত হয়েছে। দুপুর দেড়টার দিকে চর রঘুরামপুরে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গাপুরের জারিয়া থেকে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জের চর রঘুরামপুর রেল ক্রসিং পার হচ্ছিল। তবে সেখানে ব্যারিয়ার না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে ট্রেন লাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে ট্রাকটি। ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে থেমে যায়।

ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহত চারজনই ট্রেনের যাত্রী বলে ধারণা করা হচ্ছে। তাদের একজনের মরদেহ ট্রাকের পাশে পড়ে আছে এবং অন্যজন ট্রেনের সামনের অংশে ঝুলে থাকতে দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। 

জেলা প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২৩,  9:34 PM