শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে

#
news image

রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (সিইসি) সভাপতি এলা পামফিলোভা কমিশনের এক বৈঠকে বলেছেন, দেশটির আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২৯ জনে দাঁড়িয়েছে। খবর তাস’র।

তিনি বলেন,‘আমাদের অনেক সহকর্মী বর্তমানে প্রতিযোগীদের কংগ্রেসে যোগ দিচ্ছেন।’ তিনি উল্লেখ করেন, ‘এখন পর্যন্ত এই সংখ্যা ২৯ জনে দাঁড়িয়েছে।’

রুশ প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে দেশটির আইন অনুযায়ী, স্ব-মনোনীত প্রার্থীদের অবশ্যই ভোটারদের একটি গ্রুপের সমর্থন নিশ্চিত করে ঐ গ্রুপের বৈঠকের ব্যাপারে সিইসিকে আগে থেকেই অবহিত করতে হবে এবং আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে কমিশনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। রাশিয়ার রাজনৈতিক দলগুলোর কংগ্রেসে তাদের দলের প্রার্থীদের মনোনয়ন দেওয়ার অধিকার রয়েছে। এক্ষেত্রে দলীয় প্রার্থীদের আগামী ১ জানুয়ারির মধ্যে কাগজপত্র জমা দিতে হবে।

২০২৪ সালের ১৫ থেকে ১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০২৩,  9:20 PM