শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মোটরসাইকেল দুর্ঘটনায় পুড়ল যাত্রীবাহী বাস

#
news image

পাবনার ঈশ্বরদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে ঢুকে গেছে একটি মোটরসাইকেল। এতে মোটরসাইকেলের ট্যাংকি ফেটে আগুনে পুড়ে গেছে বাস ও মোটরসাইকেল। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (২৫) ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী-বাঘা আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সুপার সনি নামে একটি বাস ও মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয়রা জানান, যাত্রী নিয়ে রাজশাহীর বাঘা থেকে বাসটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভাদুর বটতলা তেলপাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে ঢুকে যায়। পরে মোটরসাইকেলের ট্যাংকি ফেটে আগুন ধরে যায়। সেখান থেকে পুরো বাসে আগুন ধরে যায়। দুর্ঘটনার পরপরই টের বিষয়টি পেয়ে বাসের চালক-হেলপারসহ যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে গেলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই পালিয়ে যান মোটরসাইকেল চালক।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস ইউনিটের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন, বাসে অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা  ঘটেনি। কাউকে আহত অবস্থায় পাওয়া যায়নি। মোটরসাইকেলের ট্যাংকি ফেটে আগুন ধরেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাঘা থেকে বাসটি আসছিল, আর মোটরসাইকেলটি সামনে থেকে ছিটকে গিয়ে বাসের নিচে ঢুকে আগুন ধরে যায়। কেউ হতাহত হয়নি। মোটরসাইকেল চালককেও পাওয়া যায়নি। এটা কোনো নাশকতা কি না জানতে চাইলে ওসি বলেন, এটা কোনো নাশকতার ঘটনা নয়। একটি দুর্ঘটনা বলে ধারণা করছি।

জেলা প্রতিনিধি, পাবনা

২৫ ডিসেম্বর, ২০২৩,  5:53 PM