শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

হরিণের মাংসসহ আটক শফিকুল 

#
news image

বাগেরহাটের রামপালে থানা পুলিশের বিশেষ অভিযানে সুন্দরবন থেকে চুরি করে এনে হরিণের মাংস পাচারের সময় মো. শফিকুল শেখ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে।  আটক শফিকুল উপজেলার রামপাল সদর ইউনিয়নের ভাগা এলাকার মৃত হাসান আলী শেখের ছেলে। 

রবিবার (২৪ ডিসেম্বর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, রামপাল সদর ইউনিয়নের হাতিরবেড় গ্রামের নতুনহাট নামক স্থানের বগুড়া নদীতে থাকা একটি ইঞ্জিন চালিত নৌকায় হরিণের মাংস পাচার করছে একটি চোর চক্র। এ সংবাদ পেয়ে সাব-ইন্সফেক্টর লিটন কুমার বিশ্বাসের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ২৯.৫ (উনত্রিশ কেজি পাঁচশো) হরিণের মাংস উদ্ধার করে। 

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, গতরাতে অভিযান চালিয়ে ২৯.৫ কেজি হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।  এ সময় পাচারের কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত একটি  নৌকা জব্দ করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে একটি রুজু পূর্বক আজ সোমবার (২৫ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

মল্লিক মো. জামান, রামপাল, বাগেরহাট। 

২৫ ডিসেম্বর, ২০২৩,  5:48 PM