শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

দুই দফায় বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

#
news image

ঘন কুয়াশার কারণে দুই দফায় সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে কর্তৃপক্ষ ফেরি চলাচল শুরু করে।

এর আগে নৌপথে দুর্ঘটনা এড়াতে রোববার (২৪ ডিসেম্বর) রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। মাঝে কুয়াশার ঘনত্ব কমে গেলে ভোর ৫টার দিকে কিছু সময়ের জন্য চালু হলেও আবার বন্ধ করা হয় ফেরি চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ জানান, রোববার রাত ১০টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কুয়াশা পড়তে শুরু করে।

রাত দেড়টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের মার্কিং পয়েন্ট ও ফগ লাইট চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। আজ সকাল ৮টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

২৫ ডিসেম্বর, ২০২৩,  10:41 AM