শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করলেন আকতারুল

#
news image

বাগেরহাটের রামপালে পঞ্চম বারের মতো স্ত্রীর পাঠানো  ডিভোর্স পেপার পেয়ে দুধ দিয়ে গোসল করেছেন আকতারুল ঢালী নামের এক ব্যক্তি।

আলোচিত আকতারুল ঢালী উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলতাফ ঢালীর ছেলে।

জানা গেছে,  গত ইংরেজি ২০১২ সালের ২ রা ফেব্রুয়ারী  উপজেলার গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর গ্রামের ইস্রাফিল ইজারাদারের মেয়ে ওমেনুর বেগমের সাথে দুই পরিবারের সম্মতিতে ইসলামি শরিয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন আকতারুল।  

আকতারুল ও ওমেনুর বেগমের আখি মনি(১১) ও আরিফুল ঢালী (৬) নামের একটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে। 

বিয়ের কিছুদিন অতিবাহিত হওয়ার পর থেকে তাদের সংসারে নানান বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য তৈরি হতে থাকে। এভাবেই চলতে থাকে তাদের সংসার। 

গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) তার স্ত্রী ওমেনুর বেগমের পাঠানো ডিভোর্সের কাগজ পেয়ে সেই কাগজে স্বাক্ষর করে গতকাল  শুক্রবার  মনের আনন্দে তার নিজ বাড়িতে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন আকতারুল। 

এ বিষয়ে আকতারুলের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, আমি কষ্টের সাথেও আনন্দিত।  আমি ২০১২ সালে বিয়ের পর  থেকে আমার স্ত্রীর সাথে সংসারে নানান ঝামেলায় জর্জরিত। সে আমার সংসারে থেকেও পর পুরুষের সাথে বহুবার পরকীয়ায় লিপ্ত হয়ে আমার সংসার ছেড়ে চলে যায়।

সে আমাকে এর আগেও চারবার ডিভোর্সের কাগজ আমার কাছে পাঠিয়েছে। আমার দুটি সন্তানের দিকে তাকিয়ে আমি কোনদিন সেই কাগজে স্বাক্ষর করি নাই। আমি তাকে অনেকবার বুঝিয়ে সংসারে ফিরিয়ে এনেছি। কিন্তু সে কখনো আমার সংসারে সুখী ছিল না বলে দাবি করে। আমি অনেক নির্যাতন সহ্য করেও সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু এবার সে আমাকে পঞ্চম বারের মতো ডিভোর্সের কাগজ বাড়িতে পাঠিয়েছে। আমি আর তার এ নির্যাতন সহ্য করতে রাজি না। তাই আমি তার পাঠানো ডিভোর্সের কাগজে স্বাক্ষর করে দিয়েছি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। আমি চাই আমার সাবেক স্ত্রী সুখে থাকুক। আর আমি যেন আমার দুটি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে  মানুষের মত মানুষ করতে পারি সকলের কাছে দোয়া চাই। 

মল্লিক মো. জামান রামপাল, বাগেরহাট

২৩ ডিসেম্বর, ২০২৩,  9:13 PM