শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

৪৮ বছর কারাভোগের পর ওকলাহোমার এক ব্যক্তিকে নির্দোষ ঘোষণা

#
news image

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে ৭১ বছর বয়সী এক ব্যক্তিকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। তিনি কোনভাবে জড়িত না এমন এক হত্যা মামলায় প্রায় ৫০ বছর কারাগারে কাটানোর পর তাকে নির্দোষ ঘোষণা করা হলো। খবর এএফপি’র।

দি ন্যাশনাল রেজিস্ট্রি অফ এক্সোনেরেশনস জানায়, গ্লিন সিমন্স অব্যাহতি পাওয়ার আগে যত সময় কারাগারে কাটিয়েছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এরআগে আর কোন বন্দিকে এতো দীর্ঘ সময় ধরে কারাগারে কাটাতে হয়নি। সিমন্স একজন কৃষ্ণাঙ্গ। খবরে বলা হয়, সিমন্স ৪৮ বছর, এক মাস এবং ১৮ দিন কারাগারে থাকার পর জুলাই মাসে মুক্তি পায়।

সিমন্স এবং ডন রবার্ট নামের আরেকজনকে এক হত্যা মামলায় ১৯৭৫ সালে মৃত্যুদ-ে দ-িত করা হয়। আগের বছর ওকলাহোমার এডমন্ডে ডাকাতির সময় মদের দোকানের ৩০ বছর বয়সের এক কর্মী নিহত হওয়ার মামলায় তাদের দায়ী করে এ সাজা দেওয়া হয়েছিল।
পরে তাদের সাজা কমিয়ে যাবজ্জবীবন কারাদ- দেওয়া হয়। সিমন্স এবং রবার্টসকে কেবলমাত্র একজন কিশোর গ্রাহকের সাক্ষ্্েযর ভিত্তিতে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ওই কিশোর সেখানে গুলিবিদ্ধ হওয়ার পর প্রাণে বেঁচে গিয়েছিল।

উভয় ব্যক্তি তাদের বিচার চলাকালে দাবি করেছিল যে মদের দোকানের ওই কর্মীকে হত্যা করার সময় তারা ওকলাহোমাতেই ছিল না। দীর্ঘ সময় পর এ মামলার ব্যাপারে মঙ্গলবার ওকলাহোমা কাউন্টি জেলা আদালতে শুনানিতে সিমন্সকে নির্দোষ ঘোষণা করা হয়। সিমন্স সাংবাদিকদের বলেন, ‘আজ এমন একটি দিন, যে দিনের জন্য আমরা দীর্ঘ, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলাম। ‘অবশেষে আমরা বলতে পারি আজ ন্যায় বিচার হয়েছে।’

দি ন্যাশনাল রেজিস্ট্রি অফ এক্সানেশনস জানায়, সিমন্সের সাথে কারাদ-প্রাপ্ত আসামি রবার্টস ২০০৮ সালে জেল থেকে মুক্তি পায়। সিমন্স এখন ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হতে পারে।

নাগরিক অনলাইন ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২৩,  3:43 PM