শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস-নম্বর-সময় জানালো বোর্ড

#
news image

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি (সিলেবাস), পরীক্ষার সময় ও নম্বর জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ প্রণীত ২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

২০২৫ সালে সকল বিষয়ে, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।’ করোনাভাইরাস মহামারির কারণে টানা কয়েক বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণের পর অবশেষে পূর্ণাঙ্গ সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেওয়ার কথা জানালো বোর্ড। এর আগে চাঁদপুরে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে একই তথ্য জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তবে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে কিছুটা পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) সিলেবাসে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ করা হবে। তবে ১০০ নম্বর ও পূর্ণাঙ্গ সময়ের জন্য প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দেবেন শিক্ষার্থীরা।

নাগরিক অনলাইন ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২৩,  11:06 PM

news image
ফাইল ছবি