শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মেক্সিকোর হলিডে পার্টিতে নিহত ১২

#
news image

উত্তর আমেরিকার দেশ মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের একটি হলিডে পার্টিতে সন্ত্রাসীদের গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু আহত হয়েছেন।

আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

মেক্সিকান কর্তৃপক্ষের রয়টার্স জানায়, রোববার সালভাটিয়েরা শহরে হলিডে পার্টিতে হামলা চালায় সন্ত্রাসীরা। পার্টিটি বড়দিনের আগ পর্যন্ত অনুষ্ঠিত হয়। সন্ত্রাসীরা ভোরবেলায় সেখানে হামলা করে। এতে ১২ জন নিহত হয়। গুয়ানাজুয়াতো প্রদেশের অ্যাটর্নি জেনারেল অফিস এক্স-এ (সাবেক টুইটার) সন্ত্রাসীদের গুলিতে ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে।

উল্লেখ্য, তেল বিশুদ্ধকরণ শিল্পের জন্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশটি খুবই বিখ্যাত। কিন্তু মাদক কারবারিদের দ্বন্দ্বের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এটি মেক্সিকোর সবচেয়ে সহিংসতাপ্রবণ প্রদেশগুলোর একটি হয়ে উঠেছে। ২০০৬ সালের ডিসেম্বরে দেশটির সরকার মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখের বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নাগরিক অনলাইন ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২৩,  2:28 PM