শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

নানা আয়োজনে ঝিনাইদহ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

#
news image

ঝিনাইদহে নানা আয়োজনে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কালোপতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। সেখান থেকে একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেসময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইসহ অন্যান্যরা নেেেতো-কর্মীরা উপস্থিত ছিলেন।

একই সময়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা। অপরদিকে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগসহ নানা সংগঠন শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপপরিচপলকের কার্যালয় বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে ঝিন্দাহ পুরাতন ডিসি অফিস প্রাঙ্গনের জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করে। এছাড়া, আলোচনা সভা, দোয়া মাফফিলসহ নানা কর্মসূচী পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

১৪ ডিসেম্বর, ২০২৩,  10:39 PM

news image
ঝিনাইদহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।