শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ফুলবাড়ীতে আমন ধান সংগ্রহে উন্মুক্ত লটারি

#
news image

দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ উন্মুক্ত লটারির আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে আগ্রহী কৃষকদের নামের তালিকা থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে ২৯৪ জন কৃষককে ধান সরবরাহের জন্য নির্বাচিত করা হয়। লটারির উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন জানান, পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নের আবেদনকৃত ৩হাজার ৩১৪ জন প্রকৃত কৃষকের মধ্যে থেকে প্রথম দফায় ২৯৪জন কৃষকের নাম উন্মুক্ত লটারির মাধ্যমে বাছাই করা হয়েছে। প্রত্যেক  কৃষক সর্বোচ্চ তিন টন করে ধান দিতে পারবেন। সরাসরি কৃষকের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে ৬৭৫ টন ধান ক্রয় করা হবে।

কৃষকরা জানান, এটি একটি ভালো উদ্যোগ তবে গুদামে ধান দিতে হলে প্রক্রিয়াজাত করতে হয় আর এতে কিছুটা ঝামেলা হয়। তাই অনেকের আগ্রহ কম। 

আয়োজিত লটারি অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মঈন উদ্দিনের সঞ্চালনায়  বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, ফুলবাড়ী এলএস ডির ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মাহামুদ মো. ইমরান, চাউল কল মালিক সমিতির সভাপতি সামসুল হক মন্ডল, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন প্রমুখ।

মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর)

০৭ ডিসেম্বর, ২০২৩,  8:37 PM