শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

নেত্রকোনার কলমাকান্দা হানাদার মুক্ত দিবস আজ

#
news image

আজ ৭ই ডিসেম্বর বিজয়ের মাসে এই দিনে নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দা হানাদার মুক্ত হয়। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে জীবন বাজি রেখে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে কলমাকান্দাকে হানাদার মুক্ত করেছিল। তাই এই দিনটিকে কলমাকান্দা হানাদার মুক্ত দিবস হিসেবে পালন করা হয়।

বিজয়ের সূচনায় আজকের এই দিনে সকাল থেকেই জয় বাংলা ধ্বনিতে একে একে সবাই ঘর থেকে বেরিয়ে এসে কলমাকান্দার হানাদারদের ঘাঁটিতে উড়ায় স্বাধীন বাংলার পতাকা।

উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পুষ্পস্তবক অপর্ণ, বণার্ঢ্য শুভযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, গণমাধ্যমকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন স্থানীয় মুক্তিযোদ্ধাসহ অন্যান্যরা।

উল্লখ্য ১৯৭১ সালের আজকের এই দিনে শত্রু মুক্ত হয় উপজেলটি। এর আগে ৬ ডিসেম্বর বিকাল থেকেই মুক্তিযোদ্ধারা কলমাকান্দায়  উপজেলার অবস্থান নেয়া হানাদার বাহিনীদের চারদিক ঘিরে ফেলে। রাতভর গুলাগুলি শেষে যুদ্ধের মাধ্যমে এলাকায় পাক হানাদারবাহিনীর শক্তিশালী ঘাঁটির পতন ঘটায়।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা

০৭ ডিসেম্বর, ২০২৩,  8:32 PM