শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রাখির সঙ্গে জুটি বাঁধছেন হিরো আলম

#
news image

বলিউডের ড্রামা কুইন খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্ত ও বাংলাদেশের আলোচিত-সমালোচিত সোশ্যাল তারকা হিরো আলমকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। শিগগিরই ‘গ্যাংস্টার’ নামের একটি সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন তারা।

মঙ্গলবার সকালে দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম। পাশাপাশি নিজের ভেরিফায়েড ফেসবুকে রাখি ও আরাভ খানের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সিনেমাটি আরাভ খান প্রযোজনা করবেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। আমার সঙ্গে বলিউডের রাখি সাওয়ান্ত কাজ করবেন। সিনেমাটি প্রযোজনা করবেন আরাভ খান।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনের পর সিনেমাটির শুটিং শুরু হবে। দুবাইসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে শুটিং হবে। সিনেমাটি বাংলাদেশেসহ কয়েকটি দেশে মুক্তি পাবে। ওই ভিডিওতে রাখি সাওয়ান্ত ও হিরো আলমকে একসঙ্গে দেখা যায়। যেখানে রাখি চিৎকার করে বলেন, দেখো সালমান ভাই, বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি।

ভিডিওতে আরাভ খান বলেন, হিরো আলমকে নিয়ে আমি বলিউডে সিনেমা বানাব। আর সিনেমাটি নির্মাণে যত টাকা লাগে আমি দেব। ভারত, দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে এর শুটিং হবে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন হিরো আলম। সেখানে আরাভ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করেছেন তিনি।

নাগরিক বিনোদন ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৩,  9:49 PM