শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

#
news image

হরতাল-অবরোধে নিরাপত্তা শঙ্কা মাথায় নিয়ে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় বসতে চান না প্রার্থীরা। অন্যদিকে পরীক্ষা নিতে অনড় সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সময়সূচি ও আসনবিন্যাসও প্রকাশ করেছিল সংস্থাটি। টানা এক সপ্তাহ পিএসসি ও পরীক্ষার্থীদের পাল্টাপাল্টি অবস্থানের পর অবশেষে স্থগিত করা হলো বিসিএসের লিখিত পরীক্ষা। এতে খুশি পরীক্ষার্থীরা।

শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, আগামী ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে অনুষ্ঠেয় ৪৫তম বিসিএসের সব লিখিত পরীক্ষা (আবশ্যিক ও পদণ্ডসংশ্লিষ্ট) অনিবার্য কারণবশত কমিশন স্থগিত করেছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। গত ১৯ নভেম্বর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বরাবর পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি দেন।

একই দাবিতে পিএসসিতেও লিখিত আবেদন করেন। ২১ নভেম্বর তারা আবারও সিইসিকে লিখিত আবেদন দেন। আবেদনে প্রার্থীরা উল্লেখ করেন, তফসিল ঘোষণার পর চলমান হরতাল-অবরোধ আরও ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করায় পরীক্ষার পরিবেশ ও যাতায়াতে নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ ও পিএসসির সঙ্গে আলোচনা করে স্বাভাবিক পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষার আয়োজন করার অনুরোধ জানান পরীক্ষার্থীরা।

এদিকে, পরীক্ষা পেছাতে প্রার্থীদের সপ্তাহব্যাপী দৌড়ঝাঁপে পাত্তা না দিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করে পিএসসি। তাতে ২৭ নভেম্বরই পরীক্ষা শুরু হবে বলে জানানো হয়। এ নিয়ে ক্ষোভ জানান পরীক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, পিএসসির অনড় অবস্থানের কারণে বিএনপি-জামায়াতের ডাকা সপ্তম দফা অবরোধের দ্বিতীয় দিনে লিখিত পরীক্ষায় বসতে হচ্ছে তাদের। উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই ১১ দিন কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে। তবে প্রার্থীদের নিরাপত্তা শঙ্কার বিষয়টি বিবেচনায় নিয়ে অবশেষে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।

গত ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ১২ হাজার ৭৮৯ জন ৪৫তম বিসিএসের প্রিলিতে উত্তীর্ণ হয়েছেন।

নাগরিক ডেস্ক

২৪ নভেম্বর, ২০২৩,  9:26 PM