শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কুড়িগ্রামে মাছের গায়ে আল্লাহু লেখা দেখতে জনতার ভিড়

#
news image

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি পুকুর থেকে ধরা একটি মাছের গায়ে আল্লাহু লেখা দেখা গেছে। মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করছে এলাকাজুড়ে। রোববার (১৯ নভেম্বর) সকালে মাছের গায়ে আল্লাহু লেখা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর আগে রোববার সকালে উপজেলার চাকিরপশার ইউনিয়নের তালুক নাককাটি গ্রামের রফিকুল ইসলাম নামের একজনের পুকুরে মাছটি ধরা পরে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের রফিকুল ইসলাম বিজিবিতে চাকুরী করেন। তার অবর্তমানে তার ভাই সফিকুল সকালে পুকুরে সিলভার কার্প মাছ ধরে ভাইয়ের স্ত্রীকে মাছের ভাগ দিয়ে যান। পরে মাছ কাটতে গিয়ে রফিকুল ইসলামের স্ত্রী নুরেজা বেগম দেখেন একটি মাছের গায়ে আল্লাহু লেখা। এই খবর জেনে স্থানীয় কয়েকজন মাছের ছবি ফেসবুকে দেন। এভাবে ঘটনাটি ছড়িয়ে পড়লে অন্যান্য এলাকার মানুষজন ভিড় করে মাছটি এক নজর দেখার জন্য।

রফিকুল ইসলামের স্ত্রী নুরেজা বেগম বলেন, আমাদের পুকুরে আমার ভাসুর মাছ চাষ করতো। সে মাছ তুলে সকালে বাড়িতে দিয়ে গেছে। আমি মাছ কাটতে গিয়ে দেখি মাছের গায়ে আল্লাহু লেখা। পরে আর মাছটি কাটিনি। মাছটি মাদ্রাসার হুজুর নিয়ে গেছে।

কুড়িগ্রামের আল্লামা ফজলুল করীম রহ: জামিয়া ইসলামীয়া মাদ্রাসার মুফতি মোঃ আল আমিন বলেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামীন অনেক কিছু সৃষ্টি করেছেন। দেখবেন মাঝেমধ্যেই গাছের মধ্যেও আল্লাহু লেখা দেখা যায়। আজ যেমন মাছের গায়ে আল্লাহু লেখা দেখা গেলো সবই আল্লাহ পাকের নিদর্শন।

জেলা প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৩,  2:46 AM