শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

ফেসবুক লাইভে এসে নিজের বুকে পুলিশ সদস্যের গুলি

#
news image

ফেসবুক লাইভে এসে রাঙামাটিতে এক পুলিশ সদস্য নিজের বুকে গুলি করেছেন। গত শনিবার সন্ধ্যায় কাউখালী উপজেলার বেতবুনিয়া টিএন্ডটি পুলিশ ক্যাম্পের ব্যারাকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ক্যাম্পটির ইনচার্জ এসআই কুতুব উদ্দিন।

নিজের বুকে গুলি করা পুলিশ কনস্টেবল মো. মোতাহার হোসেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মধ্যম মনাপাড়া এলাকার মৃত শীষ মোহাম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জাহিদ সরকার নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজের বুকে রাইফেল ঠেকিয়ে গুলি করেন ওই পুলিশ সদস্য। এ সময় রুমের দরজা বন্ধ করে রাখেন তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

১৯ মিনিট ৩৫ সেকেন্ড ফেসবুক লাইভে থেকে কনস্টেবল মোতাহার বলেন, ‘আমার লাইফে প্রচুর পরিমাণে ডিপ্রেশন রয়ে গেছে। তাই বেঁচে থাকার মতো আশা হারিয়ে ফেলেছি। আমি যে ডিপ্রেশনে আছি এ ডিপ্রেশনে থাকার মতো না। বহুত বড় সমস্যায় আছি। বাইচা থাকার মতো অবস্থা আমার নাই।’ এসব বলতে বলতে সবার কাছে ক্ষমা চেয়ে বুকের ডান দিকে বন্দুক ঠেকিয়ে গুলি করেন তিনি।

এ প্রসঙ্গে কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী জানান, তিনি আহত পুলিশ কনস্টেবল মোতাহারের সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজে আছেন। তার চিকিৎসা চলছে।

জেলা প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৩,  2:35 PM