শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

১৬ ডিসেম্বর থেকে বিমানের ঢাকা-চেন্নাই সরাসরি ফ্লাইট শুরু 

#
news image

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৬ ডিসেম্বর থেকে দক্ষিণ ভারতীয় শহর চেন্নাইতে সরাসরি ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত বাংলাদেশীদের চিকিৎসা সেবার সুবিধার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম আজ বাসসকে বলেন, ‘এটি বাংলাদেশী নাগরিকদের ভারতে যাওয়ার জন্য একটি অত্যন্ত ব্যস্ত রুট আর এ কারণেই আমরা ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে সাপ্তাহিক তিনটি ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ফ্লাইটটি সোমবার, বৃহস্পতিবার ও শনিবার পরিচালিত হবে।

বিমানের প্রধান বলেন, এটি জাতীয় পতাকাবাহী সংস্থাটির রুট সম্প্রসারণ পরিকল্পনার একটি অংশ। কারণ বিমান সম্প্রতি জাপানের নারিতাতেও সরাসরি ফ্লাইট শুরু করেছে। এছাড়াও এটি চীনের গুয়াংজুতে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

বিমানের এমডি বলেন, ‘আমরা আগামী মাসের মধ্যে ঢাকা-গুয়াংজু-ঢাকা ফ্লাইটকে বর্তমান তিনটি সাপ্তাহিক ফ্লাইট থেকে বাড়িয়ে পাঁচটি সাপ্তাহিক ফ্লাইট করব।’

রোববার থেকে বিমান ঢাকা-চেন্নাই ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করবে বলে জানিয়েছেন এয়ারলাইন্সের পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সালাহউদ্দিন।

বর্তমানে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

নাগরিক অনলাইন ডেস্ক

১৭ নভেম্বর, ২০২৩,  11:15 PM