শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সাগরে ৩০০ জেলেসহ ২০ ট্রলারের খোঁজ মিলছে না

#
news image

তিন শ জেলেসহ বরগুনার ২০টি মাছ ধরার ট্রলার গভীর বঙ্গোপসাগরে নিখোঁজ রয়েছে। এতে পাথরঘাটা উপজেলার জেলেপল্লীতে উৎকন্ঠ বিরাজ করছে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার জেলা ট্রলার মালিক সমিতির নেতারা জানান, জেলার প্রায় দেড় হাজার মাছ ধরার ট্রলার সাগরের মোহনা ও গভীর সাগরে মাছ শিকার করে।

বর্তমানে সব ট্রলার কিনারায় ফিরলেও ২০টি ট্রলারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। 
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে পাথরঘাটা উপজেলার ২০টি মাছ ধরার ট্রলারসহ ৩০০ জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজের ঘটনায় জেলে পল্লীতে উদ্বেগ উৎকণ্টা বিরাজ করছে। আমরা তাদের সন্ধানের চেষ্টা চালাচ্ছি।

বরগুনা জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম বলেন, ট্রলারসহ জেলে নিখোঁজের বিষয়টি শুনেছেন। নিখোঁজদের সন্ধানে কোষ্টগার্ড, স্থানীয় প্রশাসন ও মৎস্য সমিতিকে নিদের্শ দেওয়া হয়েছে।

জেলা প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৩,  10:13 PM