শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

৪১তম বিসিএসে মিথ্যা তথ্য দেওয়ায় ৪ প্রার্থীর সুপারিশ বাতিল

#
news image

মিথ্যা তথ্য দেওয়ায় ৪১তম বিসিএসের চার প্রার্থীর সুপারিশ বাতিল এবং ৪৩তম বিসিএস পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন। কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর ১৬(১) অনুযায়ী মিথ্যা তথ্য দেওয়ায় কমিশনের সাধারণ সভা ও বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের সুপারিশ বাতিল করা হলো।

এতে আরও বলা হয়, পররাষ্ট্র ক্যাডারে আব্দুল্লাহ-আল-আমিন সরকার (রেজিস্ট্রেশন নম্বর: ১১১৭০১০৬), বিসিএস (সাধারণ শিক্ষা) প্রভাষক (গণিত) পদে মিঠুন হাওলাদার (রেজিস্ট্রেশন নম্বর: ১১১০৮৭৪১), বিসিএস (খাদ্য) সহকারী রক্ষণ প্রকৌশলী/সমমানের পদে প্রীতম কুমার মন্ডল (রেজিস্ট্রেশন নম্বর: ১১০৪৬৪৭১) এবং বিসিএস (প্রশাসন) ক্যাডারে মো. আলী আকবার সোহেলের (রেজিস্ট্রেশন নম্বর: ১১০৭৭০২৩) সুপারিশ বাতিল করা হলো।

একইসঙ্গে এ প্রার্থীদের ৪৩তম বিসিএস পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হলো। গত ৬ আগস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

নাগরিক ডেস্ক

০৩ নভেম্বর, ২০২৩,  8:16 PM