শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

হামাস-ইসরায়েল যুদ্ধে নিহত ৩১ সাংবাদিক

#
news image

চলতি মাসের গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধের প্রতিবেদন করতে গিয়ে এখন পর্যন্ত অন্তত ৩১ জন সাংবাদিক নিহত হয়েছেন। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

সিপিজে বলছে, নিহত সাংবাদিকদের মধ্যে ২৬ জন ফিলিস্তিনি, চারজন ইসরায়েলি, একজন লেবানিজ। এ ছাড়া আরও ৮ জন সাংবাদিক আহত হয়েছেন। সেইসঙ্গে ৯ জন সাংবাদিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তাদের জিম্মি করা হয়েছে। সংস্থাটি গত সোমবার এক বিবৃতিতে বলেছে, সাংবাদিকরা বিশেষ করে গাজায় বেশি ঝুঁকির মধ্যে যারা সেখানে ইসরায়েলি বাহিনী স্থল অভিযানের প্রতিবেদন করছেন।

নিহত সাংবাদিকদের মধ্যে একজন হচ্ছেন পরিচিত ফিলিস্তিনি চলচ্চিত্রকার রশদি সারাজ। এবং রয়টার্সের বেরুতভিত্তিক ভিডিক ভিডিওগ্রাফার ইসাম আব্দুল্লাহ। তিনি লেবাননের সীমান্তের কাছে ইসরায়েলি গোলাবর্ষণে নিহত হয়েছেন। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, তারা এ অভিযোগের তদন্ত করছে।

আইডিএফের পক্ষ থেকে রয়টার্স ও এএফপিকে বলা হয়েছে, গাজা উপত্যকায় তারা সাংবাদিকদের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে না।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

০৩ নভেম্বর, ২০২৩,  1:05 AM