শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

#
news image

সাতক্ষীরা-আশাশুনি সড়কের ব্রহ্মরাজপুর এলাকায় যাত্রীবাহী বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন। নিহত দুইজন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে সাতক্ষীরার ব্রহ্মরাজপুর কালেরডাঙা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতরা হলেন-সাতক্ষীরা সদর উপজেলার দহকুলা গ্রামের শেখ আরেফিন হোসেনের ছেলে শেখ মোয়াজ হোসেন (২২) ও তার ফুফাতো ভাই খুলনার বয়রা এলাকার নাফিস হোসেনের ছেলে মাহিম হোসেন (২২)। ধু

লিহর এলাকার বাসিন্দা ইমরান হোসেন জানান, দুই ভাই মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে আশাশুনির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। 

জেলা প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২৩,  4:57 PM