শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

পরকীয়া প্রেমিককে ডেকে নিলেন স্ত্রী, কুপিয়ে মারলেন স্বামী

#
news image

ময়মনসিংহের গৌরীপুরে পরকীয়া প্রেমের জেরে জামাল মিয়া (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জামাল পৌরশহরের কলাবাগান ছয়গন্ডা মহল্লার মৃত আবদুল জলিলের ছেলে।

জানা যায়, পূর্বদাপুনিয়া এলাকার শরিফের স্ত্রী শামসুন্নাহারের সঙ্গে পার্শ্ববর্তী কলাবাগান ছয়গন্ডার মহল্লার জামাল মিয়ার সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি মীমাংসা করতে একাধিকবার সালিশও হয়েছে। তবে মীমাংসা হয়নি। গত শুক্রবার রাতে শামসুন্নাহার মোবাইলে জামাল মিয়াকে তার বাড়িতে ডেকে আনেন। জামাল বাড়িতে ঢুকতেই শামসুন্নাহারের স্বামী শরিফ মিয়া তাকে জিজ্ঞাসা করে কেন তার বাড়িতে এসেছেন।

এ নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শরিফ মিয়া, তার ছেলে সজিব ও অপর সহযোগী তাকে কুপিয়ে গুরুতর জখম করে। রাত ৩টার দিকে রক্তাক্ত শরীর নিয়ে জামাল মিয়া নিজ বাসায় গেলে স্বজনরা তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গৌরীপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শামসুন্নাহারের স্বামী মো. শরিফ মিয়া, তার ছেলে সজীব মিয়া ও অপর সহযোগী ছেলের বন্ধু মামুন মিয়াকে আটক করা হয়েছে।

জেলা প্রতিবেদক

২১ অক্টোবর, ২০২৩,  9:56 PM