শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ঝালকাঠিতে ষাটোর্ধ নারীকে কুপিয়ে হত্যা 

#
news image

ঝালকাঠির সদর উপজেলার শেখেরহাটের শিরযুগ গ্রামে সিঁধকেটে ঘরে প্রবেশ করে ষাটোর্ধ বিধবা নারী হোসনে আরা নুরীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। নিহত হোসনে আরা নুরী ঐ গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী ছিলেন।

বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। চুরির উদ্দেশ্যে সিঁধকেট ঘরে প্রবের করা দুবৃত্তদের চিনে ফেলায় তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে বিষিয়টি তদন্ত করে করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, ছেলে মেয়েরা দূরে থাকায় দীর্ঘদিন ধরে বিধবা হোসনে আরা বাড়ীতে একাই থাকতেন।

বুধবার রাতে দুবৃত্তরা সিঁধকেটে ঘরে প্রবেশ করে তাকে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। বৃহস্পতীবার সকালে প্রতিবেশীরা তাকে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। তার দুই সন্তানের মধ্যে ছেলে মিলন চাকরির সুবাদে চট্টগ্রাম এবং মেয়ে মলি স্বামীর সাথে ঝালকাঠি শহরে বসবাস করছে। পুলিশ গিয়ে তার উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ঐ নারীর সাথে কারোর কোন বিরোধ ছিলেনা বলেন জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরুল আমীন খান সুরুজ।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম জানান, চুরির উদ্দেশ্যে সিঁধকেট ঘরে প্রবেশের পর তাদের চিনে ফেলায় হোসনেআরা নুরীকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

জেলা প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২৩,  5:38 PM