শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা ১৭ নভেম্বর

#
news image

আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের নৈর্ব্যক্তিক পরীক্ষা আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বার কাউন্সিলের সচিব ওয়াহিদুজ্জামান শিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এমসিকিউ পরীক্ষা প্রয়োজনীয় সংখ্যক পরীক্ষা কেন্দ্র পাওয়া সাপেক্ষে আগামী ১৭ নভেম্বর সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে পরীক্ষার প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় প্রায় ৪০ হাজার এবারের পরীক্ষায় অংশগ্রহণ করবেন। বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে তিন ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। নৈর্ব্যক্তিক পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এরপর চূড়ান্ত উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে সনদ পান।

সনদ লাভের পর বিভিন্ন জেলা বার-এ যোগদান করে তারা আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেন।

নাগরিক ডেস্ক

১৯ অক্টোবর, ২০২৩,  2:00 PM