শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

নান্দাইলে জমি বিক্রীর ঘটনায় প্রতিবেশীর হাতে গৃহবধু খুন

#
news image

ময়মনসিংহের নান্দাইলে জমি বিক্রির টাকা চাইতে গিয়ে প্রতিবেশীর হাতে শাফিয়া খাতুন নামে এক বৃদ্ধা খুন হয়েছেন। বুধবার সকালে উপজেলার খারুয়া ইউপির কোনাভাঙ্গারি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত শাফিয়া একই গ্রামের মৃত ছোবানের স্ত্রী। নিহতের ছেলে সুমন মিয়া জানান, ২৫ দিন আগে প্রতিবেশী কাসেমের কাছে ৩ শতাংশ জমি বিক্রি করি। কিছু টাকা বাকী থাকার পরও দলিল করে দেই। মা শাফিয়া জমি বিক্রির বাকী পাওনা টাকার জন্য কাসেমের বাড়িতে গিয়ে তাগাদা দেন। কাসেম টাকা বাকি থাকার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘জমি কিনেছি দলিল হয়েছে এখন আবার কিসের টাকা।’

এ নিয়ে শাফিয়ার সঙ্গে কাসেমের তর্ক বিতর্ক হয়। এতে কাসেম ও স্বজনরা ক্ষীপ্ত হয়ে বুধবার সকালে শাফিয়ার বাড়িতে প্রবেশ করে শাফিয়া খাতুনকে দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শাফিয়া মারা যান।

নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মো. শাহজাহান ফকির, নান্দাইল (ময়মনসিংহ)

১২ জুলাই, ২০২৩,  9:00 PM