শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

আলাদা থাকছেন পরীমনি-রাজ

#
news image

ঈদে পরীমনি ও তাঁর ছেলে রাজ্যর সঙ্গে ছিলেন না শরিফুল রাজ। না ফেসবুকে পোস্ট করা ছবিতে, না বাসায়। ছেলে রাজ্যর জন্মের পর প্রতি মাসের ১০ তারিখে দিনটি কেক কেটে উদযাপন করেন পরী।

প্রতিবার রাজ সঙ্গে থাকলেও এবারই প্রথম রাজহীন ছেলের কেক কাটলেন তিনি। মে মাসের মাঝামাঝি বাসা থেকে বেরিয়ে গেছেন রাজ। সেই থেকে পরীমনি ও রাজের আলাদা জীবন শুরু। দেখা হয়েছে রাজ্যর ১০ মাস পূর্ণ হওয়ার কেক কাঁটার আয়োজনে। হাজিরা দিয়েই আবার চলে গেছেন। এক ছাদের নিচে আর থাকা হয়নি। পরীমনি বলছেন, রাজের সঙ্গে প্রায় দুই মাস হয় আলাদা।

কোথায় আছে, কী করছে তা জানেন না। পরীমণি বললেন, ‘জানার ইচ্ছেও নেই। ও তো নিজের মতো যা খুশি করছে, চলছে। ওসব জেনে আমার কী করার!’ এদিকে শরীফুল রাজ ঈদের পরই ছুটি কাটাতে মালদ্বীপ ঘুরতে গেছেন। এখনও দেশে ফেরেননি। তবে মালদ্বীপ যাওয়ার আগে বিষয়টি জানিয়েছিলেন।

তাই ঈদের আগের দিন রাতে বনানীতে রাজ্যকে নিয়ে পরী কেনাকাটা করতে বের হলে সেখানেই তাদের দেখা হয়। তবে ঈদের দিন দেখা ও কথা কোনোটিই হয়নি। পরীমনি ও রাজ আর একে অপরের সঙ্গে থাকতে চান না। উভয়েই গণমাধ্যমে এ কথা জানিয়ে দিয়েছেন।

নাগরিক বিনোদন ডেস্ক

১২ জুলাই, ২০২৩,  8:43 PM