শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কুষ্টিয়ায় নসিমন চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

#
news image

কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। বুধবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের আলাউদ্দিননগর কালুরমোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার ঝাউডাঙ্গা ছয়ঘরিয়া গ্রামের শামসুল আলমের ছেলে মিয়া শাহীন (৪১) ও একই উপজেলার নাস্তিপুর গ্রামের ছালাম খাজলীর ছেলে ইকরামুল (৩২)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আলাউদ্দিননগর কালুরমোড়ে স্যালো ইঞ্জিন চালিত দ্রুতগামী নসিমনের সাথে কুষ্টিয়া গামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলের চালক মিয়া শাহীন নসিমনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মোটরসাইকেল আরোহী ইকরামুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং নসিমন গাড়িটি আটক করা হয়েছে। পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

মোঃ জিয়াউর রহমান, কুষ্টিয়া

১২ জুলাই, ২০২৩,  8:25 PM