শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

টাঙ্গাইলের মধুপুরে কভার্ডভ্যানের চাপায় নিহত স্ত্রী আহত স্বামী

#
news image

টাঙ্গাইলের মধুপুরে ঔষধ কোম্পানির কভার্ডভ্যানের চাপায় এক বৃদ্ধার নারী নিহত হয়েছে। ১০জুলাই সোমবার বেলা ২টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পৌরশহরের নতুন বাজার এলাকায়।

 নিহত রহিমা বেগম (৭০) মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের মাগুন্তিনগর  গ্রামের আজাহার আলীর স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রহিমা বেগম তার স্বামী আজাহার আলীর সাথে মোটরসাইকেল যোগে গোপালপুর উপজেলায় নিকটাত্মীয়র মৃত্যু বার্ষিকীর দাওয়াতে যাচ্ছিলেন। মধুপুরের মুক্তিযোদ্ধা অফিসের কাছাকাছি পৌঁছালে পেছন দিক থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে রহিমা বেগম ছিটকে রাস্তায় পড়ে গেলে ফার্মাসিউটিক্যালের কভার্ডভ্যানের চাকার নিচে পড়ে গেলে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পথে ওই নারীর মৃত্যু হয়।

মধুপুর থানার উপ-পরিদর্শক মামুনুর রশীদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত রহিমা বেগমের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। কভার্ডভ্যানটি আটক করে থানায় নিয়ে আসে।

নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল)

১০ জুলাই, ২০২৩,  10:51 PM