শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

জুড়ীতে মটর সাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত 

#
news image

মৌলভীবাজার জেলার জুড়ীতে ঈদে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন কলেজ ছাত্র ফাহিম আহমদ তাহমিদ (১৭)।  নিহত ফাহিম উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গৌরিপুর গ্রামের আনোয়ার হক আনু'র ছেলে। তিনি উপজেলার হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের দ্বাদশ  শ্রেণির শিক্ষার্থী ছিলেন। রবিবার (৯ জুলাই)  রাতে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ কলেজ ছাত্র মারা যান। 
  
পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের তৃতীয় দিন রবিবার (২ জুলাই) মটর সাইকেল নিয়ে দুই বন্ধু সহ ঘুরতে বের হন ফাহিম। পাশ্ববর্তী বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়নের পূর্ব হাতলিয়া এলাকার জুড়ী- বড়লেখা আঞ্চলিক মহাসড়কে বিপরীত দিক থেকে আসা মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ফাহিম গুরুতর আহত হয়। পরে সাংবাদিক হারিছ মোহাম্মদ তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে পরিবার উন্নত চিকিৎসার জন্য সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে ভর্তি করান। হাসপাতালে আট দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে রবিবার (৯ জুলাই)  রাতে মৃত্যু বরণ করে। ফাহিম ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন বলে জানা যায়। 

ফাহিমের বাবা আনোয়ার হক আনু জানান, মটর সাইকেলের সাথে সংঘর্ষে আমার ছেলে নিহত হয়েছে। সংঘর্ষের পর অন্য সাইকেলের চালক তাকে রাস্তায় ফেলে চলে যান। আহত হওয়ার পর কেউ সহযোগিতায় এগিয়ে না আসায় ঘটনাস্থলেই আমার ছেলে অনেকটাই মৃত্যুর দিকে দাবিত হন‌। অবশেষে ৮ দিন চিকিৎসাধীন অবস্থায় গত রাতে ছেলে ফাহিম মারা গেছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা বলেন, ফাহিম খুব একটি ছেলে ছিল। সড়ক দুর্ঘটনায় অকালেই এ কলেজ ছাত্রের মৃত্যুতে আমরা শোকাহত।

জসিম উদ্দিন, জুড়ী, মৌলভীবাজার

১০ জুলাই, ২০২৩,  10:03 PM