টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও অটোরিক্সা সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৪
নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল)
০৫ জুলাই, ২০২৩, 10:38 PM

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজি চালিত অটোরিক্সা সংঘর্ষে সিএনজি চালকসহ দুই জন নিহত হয়েছেন। বুধবার ৫ জুলাই সকাল ৭টার দিকে ধনবাড়ী উপজেলার সাত্তার কান্দী নামক ঢাকা-জামালপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে চার জন।
নিহতরা হলেন চালক জামালপুর জেলার সরিসাবাড়ী উপজেলার দোয়াইল গ্রামের মজিবর মিয়ার ছেলে ওয়াজেদ মিয়া (৪২) ও যাত্রী একই উপজেলার পরগ্রাম এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে হালিম (৩২)। বুধবার সকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাত্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজি চালিত অটোরিক্সাটি ৫ জন যাত্রী নিয়ে মধুপুরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে অটোরিক্সাটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ছাত্তারকান্দি এলাকায় পৌছালে ঢাকাগামী জামালপুর ট্রাভেলস নামে যাত্রীবাহি বাসটির সাথে সংঘর্ষ হয়। এ সময় বাস ও অটোরিক্সাটি খাদে পড়ে যায়। এ ঘটনা সিএনজি চালকসহ ৬ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুই জন নিহত হয়। উন্নত চিকিৎসার জন্য আহতদের মধ্যে ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ধনবাড়ী থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী বলেন, নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।