শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রাণীনগরে পৌনে একলক্ষ টাকার হেরোইনসহ চারজন গ্রেফতার

#
news image

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের সাত গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব বালুভরা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,মাদক ক্রয় বিক্রয় হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব বালুভরা গ্রামের ছালামতের ছেলে রবিউল ইসলাম(৩৪) এর বাড়ীতে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭০ হাজার টাকা সমমূল্যের সাত গ্রাম হেরোইনসহ বাড়ীর মালিক রবিউল ইসলাম,একই উপজেলার রাজাপুর উত্তর পাড়া গ্রামের মোতাহার হোসেনের ছেলে বাবলু মন্ডল (৩৬),বিষ্ণপুর গ্রামের বাবুর ছেলে শাহিন আলমস (৩২) ও বেলোবাড়ী গ্রামের আব্দুস ছামাদ আলীর ছেলে ফারুক হোসেন (৫১)কে গ্রেফতার করা হয়।

ওসি আরো জানান,গ্রেফতারকৃতরা ওই সময় হেরোইন ক্রয়-বিক্রয় কররছিল। এছাড়া তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

মোঃ ছাইফুল ইসলাম শাহীন, রাণীনগর (নওগাঁ)

০৫ জুলাই, ২০২৩,  10:11 PM