শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ফুলবাড়ী প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় সম্পাদক ডিফেন্স ও সহ-সভাপতি কাইয়ুম নির্বাচিত

#
news image

দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা রোববার (২জুলাই) সকাল ১০টায় ফুলবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় দৈনিক দেশ মা পত্রিকার যুগ্ম সম্পাদক মো. আব্দুল কাইয়ুম সহ-সভাপতি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু’র সভাপতিত্বে এবং দৈনিক পত্রালাপ প্রতিনিধি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মন্ডলের সঞ্চালনায় আয়োজিত ফুলবাড়ী প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন কার্যকরী সদস্য দৈনিক দেশ মা পত্রিকার যুগ্ম সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, কোষাধ্যক্ষ দৈনিক মাধুকর প্রতিনিধি ধীমান চন্দ্র সাহা, কার্যকরী সদস্য দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা, দৈনিক সকালের সময় প্রতিনিধি আনন্দ কুমার গুপ্ত, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি প্লাবন শুভ, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোকাররম হোসেন, দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি মোস্তাক আহম্মদ, দৈনিক নিলফামারী প্রতিনিধি হীরেন্দ্র নাথ বর্মন প্রমুখ। 

সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক দেশ মা পত্রিকার যুগ্ম সম্পাদক মো. আব্দুল কাইয়ুমকে সহসভাপতি, দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্সকে সাধারণ সম্পাদক ও হীরেন্দ্র নাথ বর্মনকে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। 

 উল্লেখ্য, ফুলবাড়ী প্রেসক্লাবের ২০২৩-২৪ বর্ষের দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত সাধারণ সম্পাদক দৈনিক সমকাল প্রতিনিধি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার স্বীয় পদ থেকে পদত্যাগ করায় সাধারণ সম্পাদকের পদটি শূন্য হয়। এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মন্ডলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। রোববার (২জুলাই) বিশেষ সাধারণ সভার মাধ্যমে সাধারণ সম্পাদকের পদটি পূরণ করা হয়। এতে সহ-সভাপতি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সহ-সভাপতির পদটি শূন্য হলে কার্যকরী সদস্য মো. আব্দুল কাইয়ুমকে সহসভাপতি এবং হীরেন্দ্র নাথ বর্মনকে কার্যকরী সদস্য নির্বাচিত করা হয়।

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (দিনাজপুর)

০২ জুলাই, ২০২৩,  9:12 PM