শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কালীগঞ্জে বাস-থ্রিহুইলার মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১

#
news image

ঝিনাইদহের কালীগঞ্জে বাস ও থ্রি-হুইলার (মাহেন্দ্রা)-র মুখোমুখি সংঘর্ষে সামনেবসা ফল ব্যবসায়ি উজ্জল হোসেন (৪০) এবং থ্রি-হুইলাইরের চালক মিজানুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় সামনেবসা আরেক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বেজপাড়া তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফল ব্যবসায়ি উজ্জল হোসেন শৈলকূপা পৌর এলাকার কবিরপুরের মোমরেজ শেখের ছেলে এবং থ্রি-হুইলাইরের চালক মিজানুর রহমান পার্শবর্তী ঝাউদিয়া গ্রামের আবু তালেবের ছেলে। আহত যুবক কুষ্টিয়ার চরসাদুপুর গ্রামের সরদার প্রামানিকের ছেলে সম্রাট হোসেন। ওইসময় থ্রি-হুইলাইরের চালক মিজানুর রহমান বামহাতে মুঠোফোনে কথা বলছিলেন বলে জানান আহত সম্রাট হোসেন । শনিবার সকালে উজ্জল হোসেনকে তার গ্রামের গোরস্তান কবিরপুরে এবং  মিজানুর রহমানকে ঝাউদিয়ায় দাফন করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি থ্রি-হুইলার ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেজপাড়া তেলপাম্প এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা দ্রুতগামি রুপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই উজ্জল হোসেনের মৃত্যু হয়। আহত দুইজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে থ্রি-হুইলাইরের চালক মিজানুর রহমানকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থার রাত দ’ুটোর দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মিজানুর রহমানের ভাই শহীদুল ইসলাম ।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: কৌশিক সাজিদ জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজন রুগী হাসপাতালে আনা হয়। এদের মধ্যে উজ্জল হোসেন নামে একজনের হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। থ্রি-হুইলাইরের চালক মিজানুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, যাত্রীবাহী বাস ও থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলে নিহত হয়, আরেকজনকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনিও মারা যান। তবে রুপসা পরিবহনের যাত্রীবাহী বাসটি আটক করা সম্ভব হয়নি।

ঝিনাইদহ প্রতিবেদক

০২ জুলাই, ২০২৩,  9:07 PM

news image
দুই বছরের মেয়ে কোলে উজ্জল হোসেন।