শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

 পূর্বধলায় সেবা ৯২ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

#
news image

নেত্রকোনার পূর্বধলায় নানা আয়োজনে গত শুক্রবার বিকেলে এসএসসি-৯২ শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন সেবা-৯২ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পরবর্তী মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে অনুষ্ঠান মালার মধ্যে ছিল পরিচিতি সভা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্যামগঞ্জ রেলওয়ে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ডা: মো: এমদাদ উল্লাহ খান।

সংগঠনের নির্বাহী সদস্য প্রধান ডা: আঃ রহিম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনটির সহ সভাপতি: আসাদুজ্জামান পাভেল, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন খান, সমাজ সেবা সম্পাদক সালেহা মোছা: খাদিজা আল কুবরা প্রমুখ।

আলোচনার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মো: নিজাম উদ্দিন। পরে সংগঠনের সম্পাদনা পরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন শেখ বোরহান উদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুর রহমান খান।

সংগঠনের লক্ষ উদ্দ্যেশ্য নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি, ময়মনসিংহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মো: এমদাদ উল্লাহ খান। তিনি বলেন সংগঠনটি হবে সম্পুর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী একটি সংগঠন। এর মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলিকে এগিয়ে নিতে চেষ্টা করা হবে।

তাছাড়া নাম মাত্র মূল্যে সবার উন্নত চিকিৎসা নিশ্চিতে সর্বাত্তক চেষ্টা করা হবে। আলোচনা শেষে এসএসসি ৯২ এর বন্ধু আমেরিকা প্রবাসী আমানুর রশিদ খান জুয়েল ও পারভেজ আহমেদ তুহিনের দেওয়া নগদ অনুদান সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে তুলে দেওয়া হয়। সব শেষে বাংলাদেশ বেতার ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আনোয়ার হোসেন খান, পূর্বধলা (নেত্রকোনা)

০২ জুলাই, ২০২৩,  11:53 AM