শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ফুলবাড়ীতে একই স্থানে গা‌ড়ির সংঘর্ষে একজনের মৃত্যু

#
news image

দিনাজপুরের ফুলবাড়ীতে বৈরী আবহাওয়ার কারণে একই স্থানে পরপর সাতটি যানবাহন সড়ক দুর্ঘটনার শিকার হয়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম। 

শনিবার (১ জুলাই) ভোর সাড়ে চারটা থেকেই দফায় দফায় ফুলবাড়ী উপজেলার বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ। 

দুর্ঘটনায় নিহত রহিমা (৩৬) জেলার কাহারোল উপজেলার পাহাড়পুর পারগাঁও এলাকার আব্দুল খালেকের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাকুরী শেষে পরিবার সহ মাইক্রোবাসে চেপে দিনাজপুরের নিজ বাড়ীর উদ্দেশ্যে ফিরছিলেন র‌হিমা । অপরদিকে দিনাজপুর থেকে একটি আম বোঝাই ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছালে মাইক্রোবাস এবং আম বোঝাই ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন রহিমা।  

রাতভর বৃষ্টির কারণে প্রথমে পণ্যবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এরপর একের পর এক যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। একে একে মোট সাতটি যানবাহন একই স্থানে দুর্ঘটনার শিকার হয়। অ‌তি‌রিক্ত পিচ্ছি‌লের কার‌নে সড়ক থে‌কে ছিট‌কে প‌ড়ে প্র‌তি‌টি গ‌া‌ড়ি। এসব গা‌ড়ির ম‌ধ্যে ট্রাক, বাস, মাই‌ক্রোবাস ও পিকআপ গা‌ড়ি র‌য়ে‌ছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম।

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (‌দিনাজপুর)

০১ জুলাই, ২০২৩,  8:00 PM