শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ঝিনাইদহে অসহায় দুস্থদের মাঝে লেডিসক্লাবের ঈদ সামগ্রী বিতরণ

#
news image

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঝিনাইদহে অসহায় দুস্থদের মাঝে লেডিসক্লাবের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও লেডিসক্লাবের সাধারণ সম্পাদক সাদিয়া জেরিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক পত্নী শারমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন লেডিসক্লাবের সহসভাপতি পুলিশ সুপার পত্নী জিনিয়া রহমান, সামন্তী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি, নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন।

ওইসময় শহরের বিভিন্ন এলাকার ২শ অসহায় দুস্থ নারী ও পুরুষদের মাঝে সেমাই, চিনি, গুড়োদুধ, তেল, পোলাও চালসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। ঈদ সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলো।

ঝিনাইদহ প্রতিবেদক

২৭ জুন, ২০২৩,  5:32 PM

news image
মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে লেডিসক্লাবের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 