শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

ববির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া

#
news image

বরিশাল বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ৯ দিনের ছুটিতে (২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত) দেশের বাইরে থাকবেন। উপাচার্যের এই ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।
 
রোববার (২৫ জুন) বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সুপ্রভাত হালদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের ‘Indian Institute of Technology Bombay (IITB)-তে অধ্যয়নরত তার একমাত্র কন্যার সাথে সাক্ষাতের জন্য ভারত ভ্রমণ করতে ইচ্ছুক। উক্ত ভ্রমনের জন্য উপাচার্য, মহোদয়ের ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বহির্বাংলাদেশ ছুটি প্রয়োজন। উক্ত ভ্রমণের যাবতীয় ব্যয়ভার উপাচার্য মহোদয় নিজে বহন করবেন। 
 
উপাচার্যের ছুটির সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া তার নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের রুটিন কাজসমূহ পরিচালনা করবেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কোন সিন্ডিকেট সভা না থাকায় বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ৯ দিনের ছুটি শেষে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন তার নিয়মিত দায়িত্ব পালন করবেন।

ক্যাম্পাস প্রতিবেদক

২৬ জুন, ২০২৩,  4:42 PM