শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

কয়লাবাহী জাহাজ ভিড়েছে পায়রা বন্দরে

#
news image

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেঘাওর্য়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৪১ হাজার ২ শ‘ ০৭ মেট্রিকটন কয়লা নিয়ে বন্দরে এসেছে এমভি অ্যাথেনা নামের একটি মাদার ভ্যাসেল। শুক্রবার দিনগত রাত তিনটার দিকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি বন্দরের ইনার এ্যাংকরেজে এসে পৌচেছে।

জাহাজটির দৈর্ঘ্য ২০০ মিটার ও প্রস্থ ৩২ মিটার। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান। ইতিমধ্যে লাইটার জাহাজের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু করেছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। আগামীকাল রাতে এ কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। এর আগে কয়লা সংকটে গত ০৫ জুন বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে বিদ্যুতের ঘাটতি কিছুটা কমতে পারে। 

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান জানান, প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিার বালিকপপন বন্দর থেকে ছেড়ে আসে। শুক্রবার দিনগত রাতে এটি বন্দরের বহিনোঙ্গরে এসে পৌছালে আমাদের পাইন ইনার এ্যাংকোরেজে নিয়ে আসে। 

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জার্জিস তালুকদার জানান, সকাল থেকেই লাইটার জাহাজের মাধ্যমে আমাদের কয়লা খালাস কার্যক্রম শুরু হয়েছে। দুপুর তিনটার দিকে এসব লাইটার জাহাজ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে এসে পৌছাতে পারে। আশা করছি এ কয়লা দিয়ে আগামীকাল রাত থেকেই বিদ্যুৎ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।  

জেলা সংবাদদাতা

২৩ জুন, ২০২৩,  6:51 PM