শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কুমিল্লায় রানা হত্যা মামলায় ৭ জনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবন 

#
news image

কুমিল্লার চম্পকনগর এলাকার সেনিটারী মিস্ত্রি রানা হত্যা মামলায় ৭ জনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এসময় চারজনকে খালাস দেয়া হয়।

রোববার (১৮ জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জুয়েল, শুভ, কাজল, শিপন, মোর্শেদ, আলাউদ্দিন ও রিপন।

যাবজ্জীবন কারাদণ্ড আদেশপ্রাপ্তরা হলেন- বাদল, ইকবাল, জহিরুল ইসলাম, আনোয়ার ও সোহেল।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জুয়েল, শুভ, কাজল ও মোর্শেদ পলাতক ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাদল ও ইকবাল পলাতক রয়েছে।

বাদী পক্ষের আইনজীবী এ পি পি রফিকুল ইসলাম জানান, ২০০৬ সালে পূর্ব শত্রুতার জের ধরে পহেলা মে রাতে হত্যা করা হয় চম্পকনগর এলাকার স্যানিটারি মিস্ত্রি রানাকে। এই ঘটনায় রানার বাবা জাহাঙ্গির খান ছয়জনকে আসামি করে কুমিল্লার কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী তদন্তে আরো দশ জনকে আসামি করে মোট ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে তদন্ত কর্মকর্তা। দীর্ঘ ১৭ বছর পর মামলার রায় দেয় আদালত। রায়ে সাতজনকে মৃত্যুদণ্ডের আদেশ ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড সাথে প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। 

রায় প্রদানের সময় মোট নয়জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। এর মধ্যে তিনজন মৃত্যুদণ্ড প্রাপ্ত ও তিনজন যাবজ্জীবন প্রাপ্ত উপস্থিত ছিলেন। খালাসপ্রাপ্ত তিনজন হাজির ছিলেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত ৪ ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ২জনসহ মোট ছয় আসামি পলাতক রয়েছে।

রায় শেষে মামলার বাদী নিহত রানার বাবা জাহাঙ্গীর খান দীর্ঘ সময় পরেও ছেলে হত্যার বিচার পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

জেলা সংবাদদাতা

১৮ জুন, ২০২৩,  3:59 PM