শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

চার বছর পর কলকাতার সিনেমায় আরিফিন শুভ

#
news image

২০১৯ সালে রঞ্জন ঘোষের ‘আহা রে’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে কলকাতার সিনেমায় অভিষেক ঘটে ঢাকাই সিনেমার অভিনেতা আরিফিন শুভর। এরপর কেটে গেছে চার বছর। এর মধ্যে সেখানের কোনো সিনেমায় কাজ করেননি তিনি। এবার কলকাতার নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন শুভ। নির্মাতা অরিন্দম শীল পরিচালিত সিনেমাটির নাম ‘১৯শে এপ্রিল’। সূত্র: আনন্দবাজার

১৯৭৬ সালে কলকাতায় ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর মৃত্যু রহস্যের গল্পের এ সিনেমাটি প্রযোজনা করবে ক্যামেলিয়া প্রোডাকশন। জানা গেছে, চলতি মাসেই শুটিং শুরু হবে এর শ্যুটিং।

এর গল্পে দেখা যাবে, শহরের অভিজাত পরিবারের গৃহবধূ সুরূপা গুহর রহস্যজনক মৃত্যুর ঘটনা। শ্বশুরবাড়ির কেউ তাকে হত্যা করেছে নাকি সে আত্মহত্যা করেছে-তা নিয়ে জলঘোলা হয়। ঘটনাটি ১৯ এপ্রিল ঘটেছিল, পাঁচ বছর ধরে চলে মামলা। গৃহবধূর চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা চক্রবর্তী। আর তার স্বামী ইন্দ্রনাথ গুহর চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ। সূত্র: এই সময়

উল্লেখ্য, ‘১৯শে এপ্রিল’ নামে আগেও কলকাতায় ছবি নির্মিত হয়েছে। ১৯৯৪ সালে এই নামের ছবি দিয়েই পরিচালক হিসেবে আবির্ভূত হয়েছিলেন প্রখ্যাত নির্মাতা ঋতুপর্ণ ঘোষ।

নাগরিক বিনোদন ডেস্ক

১৮ জুন, ২০২৩,  3:35 PM