শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাসির দাবিতে ডাসার উপজেলা প্রেসক্লাবের বিক্ষোভ ও মানববন্ধন

#
news image

বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট,দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও ৭১ টিভি’র জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সংবাদ সংগ্রাহক  গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারী ইউপি চেয়ারম্যান মাহমুদুর আলম বাবু সহ জরিত সকল আসামী গ্রেফতার ও তাদের দ্রুত ফাঁসির দাবিতে ডাসার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে ডাসার উপজেলা প্রেসক্লাবের সামনে উপজেলা সদর সড়কে ঘন্টা ব্যাপি এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ডাসার উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মোঃ মিলন বেপারী এর সভাপতিত্বে  উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জাকির হোসেন মাসুদ খন্দকার, মাদারীপুর জেলা মৈত্রী মিডিয়া সেন্টার এর সাধারন সম্পাদক সাংবাদিক এস এম আরাফাত হোসেন, ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক রতন দে, কাজী নাফিস ফুয়াদ,দপ্তর সম্পাদক ভুইয়া সাদ্দাম হোসেন, কোষাদক্ষ মোঃ নাজমুল হোসেন, ধর্ম বিষায়ক সম্পাদক সাব্বির হোসেন, ডাসার প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ মোকাররম হোসেন হেমায়েত, যুগ্ন সম্পাদক শাওন শরিফ সহ স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। 

বিক্ষোভ ও মানববন্ধননে বক্তারা বলেন, সাংবাদিকরা হত্যা ও নির্যাতনের শিকার হলে তার কোনো বিচার হয় না। সাংবাদিক সাগর, রুনি, মানিক সাহা, হুমায়ুন কবীর বালু, শামসুর রহমানসহ সারা দেশে অসংখ্য সাংবাদিক হত্যা-নির্যাতন-নিপীড়নের শিকার হলেও তার বিচার আজ পর্যন্ত হয়নি। বিচারহীনতার সংস্কৃতি সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের তালিকা দীর্ঘ করছে। এই তালিকায় যুক্ত হলো জামালপুরের সাংবাদিক আমাদেও সহযোদ্ধা গোলাম রাব্বানী নাদিম। এ সময় জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমকে পিটিয়ে হত্যাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন এবং হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ফাসির দাবি জানানো হয়। নাদিমের নির্মম হত্যাকান্ডের সঙ্গে জড়িত বাকি আসামীদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর কর্মসূচি পালন করবেন সাংবাদিক মহল।

মোঃ আতিকুর রহমান আজাদ, ডাসার (মাদারীপুর)

১৮ জুন, ২০২৩,  3:20 PM