সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার বিচার দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন

#
news image

জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে গতকাল শনিবার (১৭ জুন) ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

ফুলবাড়ী প্রেসক্লাবের সাম‌নে সকাল সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত আয়োজিত ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু।  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দৈনিক ডেলটা টাইমস প্রতিনিধি আনোয়ার সাদাত মন্ডলের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন  ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক দেশ মা পত্রিকার যুগ্ম সম্পাদক মো. আব্দুল কাইয়ুম,  জ্যেষ্ঠ সাংবাদিক সাপ্তাহিক উত্তরকন্ঠ প্রতিনিধি  মো. মিজানুর রহমান চৌধুরী, ফুলবাড়ী প্রেসক্লাবের  সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সমকাল প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. আজিজুল হক সরকার,  সহসভাপতি দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সদস্য দৈনিক কালবেলা প্রতিনিধি প্রভাষক রীতা রানী কানু,  সাংগঠনিক সম্পাদক দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি প্লাবন শুভ,  কোষাধ্যক্ষ দৈনিক মাধুকর প্রতিনিধি ধীমান চন্দ্র সাহা, পাঠাগার সম্পাদক দৈনিক সকালের সময় প্রতিনিধি আনন্দ কুমার গুপ্ত, দপ্তর,  প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মো. মোকাররম হোসেন, আইসিটি সম্পাদক দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি মোস্তাক আহম্মদ, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক দৈনিক আজকের প্রতিভা প্রতিনিধি মো. হারুন উর রশীদ মাস্টার,  দৈনিক নিলফামারী বার্তা প্রতিনিধি ধীরেন্দ্র নাথ বর্মন, সাংবাদিক নুরে আলম সিদ্দিকী, বিকাশ গুপ্ত, তারেক ইসলাম, কুদরত ই খুদা, মো. আমিনুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা সংবাদপত্র হকার্স সমিতি’র সাধারণ সম্পাদক মোছা. আরজু বেগম প্রমুখ।

বক্তারা অবিলম্বে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার এবং নিহত সাংবাদিকের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপুরণ প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান। একই সাথে দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্যও সরকারের কাছে দাবি জানানো হয়।

মোকাররম হোসেন, ফুলবাড়ী (‌দিনাজপুর)

১৭ জুন, ২০২৩,  4:29 PM